• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার সীমান্তে ধাওয়া খেয়ে নাফে ঝাঁপ: উখিয়ায় ফেলে যাওয়া ব্যাগে মিলল লাখ পিস ইয়াবা! জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী আটক হারানো বিজ্ঞপ্তি- শুক্রবার সন্ধ্যায় পরশুরাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ। সর্বশেষ লোকেশন: কক্সবাজার। ​📞 যোগাযোগ: রিদয় — 01818745238 টেকনাফে বন্ধুর খপ্পরে মানবপাচার, ৫ জন উদ্ধার; গ্রেফতার ১ এমপি গাজী নজরুলের ফ্লাটে তরুণী স্ত্রীর ঝুলন্ত লাশ ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

টেকনাফে বসতভিটার বিরোধ: মা ও স্বজনদের কোপে মেয়ে গুরুতর আহত

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১০৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা:
​কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরায় জায়গা ও বসতবাড়ি দখলকে কেন্দ্র করে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বসতভিটার বিরোধের জেরে রাজু আক্তার নামে এক নারী তার নিজ কন্যা খালেদা আক্তারকে স্বজনদের সহায়তায় কুপিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রাজু আক্তার তার ভাগিনা দারুস সালাম, ভাই সাইফুল ইসলাম সাবের এবং ভাতিজা আজিজকে সাথে নিয়ে খালেদা আক্তারের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে খালেদা আক্তারের মাথা, কানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় খালেদা আক্তারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
​এদিকে, প্রকাশ্য দিবালোকে নিজ মেয়ের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
​এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd