• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার সীমান্তে ধাওয়া খেয়ে নাফে ঝাঁপ: উখিয়ায় ফেলে যাওয়া ব্যাগে মিলল লাখ পিস ইয়াবা! জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী আটক হারানো বিজ্ঞপ্তি- শুক্রবার সন্ধ্যায় পরশুরাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ। সর্বশেষ লোকেশন: কক্সবাজার। ​📞 যোগাযোগ: রিদয় — 01818745238 টেকনাফে বন্ধুর খপ্পরে মানবপাচার, ৫ জন উদ্ধার; গ্রেফতার ১ এমপি গাজী নজরুলের ফ্লাটে তরুণী স্ত্রীর ঝুলন্ত লাশ ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

কোস্ট গার্ডের দুই অভিযানে সেন্টমার্টিনে ১০ মাদক কারবারি, টেকনাফে ৩ পাচারকারি আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬


কক্সবাজার: সেন্টমার্টিন ও টেকনাফের সমুদ্র এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারি এবং মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ জন সহ চোরাচালানকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার বিকেলে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার ভোর ৪টায় সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন। সন্দেহভাজন একটি বোট তল্লাশি করে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদসহ ১০ মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, বুধবার দিবাগত রাত ১টায় টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। সেখানে সন্দেহভাজন একটি বোট থেকে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ, ৪৫০ কেজি ময়দাসহ মোট প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের পণ্য এবং ব্যবহৃত বোট জব্দ করা হয়। এ সময় ৩ পাচারকারিকে আটক করা হয়।
জব্দকৃত মাদক, পণ্য, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, মাদকপাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd