• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার সীমান্তে ধাওয়া খেয়ে নাফে ঝাঁপ: উখিয়ায় ফেলে যাওয়া ব্যাগে মিলল লাখ পিস ইয়াবা! জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী আটক হারানো বিজ্ঞপ্তি- শুক্রবার সন্ধ্যায় পরশুরাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ। সর্বশেষ লোকেশন: কক্সবাজার। ​📞 যোগাযোগ: রিদয় — 01818745238 টেকনাফে বন্ধুর খপ্পরে মানবপাচার, ৫ জন উদ্ধার; গ্রেফতার ১ এমপি গাজী নজরুলের ফ্লাটে তরুণী স্ত্রীর ঝুলন্ত লাশ ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

কক্সবাজারে বিশেষ অভিযানে ১২ পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি: পর্যটন নগরী কক্সবাজার-এ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক পরিকল্পনায় শহরজুড়ে ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিন।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর থানার আওতাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত মোট ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আসিফুর রহমান, মোঃ তানভির চৌধুরী, জাহেদ হোসেন, কমলা বেগম, মোঃ হাসান, মোজাম্মেল হক, আবুল কালাম (চিকন মাঝি), মোঃ হোছন, আবদুল গফুর, মধু কুমার শর্মা, মোঃ জাহিদ হোসেন ও নুর নাহার বেগম।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের বিভিন্ন পরোয়ানা ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাদেরকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd