• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার সীমান্তে ধাওয়া খেয়ে নাফে ঝাঁপ: উখিয়ায় ফেলে যাওয়া ব্যাগে মিলল লাখ পিস ইয়াবা! জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী আটক হারানো বিজ্ঞপ্তি- শুক্রবার সন্ধ্যায় পরশুরাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ। সর্বশেষ লোকেশন: কক্সবাজার। ​📞 যোগাযোগ: রিদয় — 01818745238 টেকনাফে বন্ধুর খপ্পরে মানবপাচার, ৫ জন উদ্ধার; গ্রেফতার ১ এমপি গাজী নজরুলের ফ্লাটে তরুণী স্ত্রীর ঝুলন্ত লাশ ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ কাঠের বোট জব্দ: পালিয়ে গেল মাদক কারবারি

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১১৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মিসবাহ উল্লাহ টেকনাফে, ৪ মে, ২০২৬।
​কক্সবাজারের সেন্টমার্টিনে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল ৩ মে (রবিবার) রাত ১০টার দিকে দ্বীপের জেটি ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত  করে কোস্ট গার্ডে।

কোস্ট গার্ড সদর দপ্তর সূত্রে জানা গেছে, টেকনাফ বাজার ঘাট থেকে আসা একটি কাঠের বোটে মাদকের বড় একটি চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সেন্টমার্টিনের নেতৃত্বে একটি বিশেষ দল জেটি ঘাট এলাকায় অবস্থান নেয়। বোটটি ঘাটে পৌঁছালে কোস্ট গার্ড সদস্যরা তল্লাশি শুরু করেন। এসময় বোটের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অন্ধকার ও লোকালয়ের সুযোগ নিয়ে মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়। ফলে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক বহনে ব্যবহৃত কাঠের বোটটি কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে।

জব্দকৃত গাঁজা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের নীল দংশন থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd