• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়া ৬৪ বিজিবি’র অভিযান: শীলখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক কাল কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে প্রস্তুত পর্যটন নগরী সিজারের ফাঁদে মাতৃত্ব: কক্সবাজারে আশঙ্কাজনকহারে বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কক্সবাজারে থাইগ্লাস দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরকীয়ার জেরে আত্মহত্যার ধারণা অলিয়াবাদ দোয়েল কার গাড়ি সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ এবার ইয়াবাসহ আটক ইতিহাসে প্রথমবার: ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ১৩টি মুসলিম দেশ কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি গ্রেফতার টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে সার জব্দ, আটক ১ আইনি জটিলতার ভয়? নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অংশ নেওয়া আটকানোর উদ্যোগ বাদ দিল কমিশন কক্সবাজার রামু, মাদ্রাসা শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

ঈদগাঁওয়ে ৩ কিলোমিটার ‘জিয়া খাল’ খনন কাজের উদ্বোধন

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ১২৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জাওয়ান উদ্দিন, কক্সবাজার , ২৫ এপ্রিল ২০২৬: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের সংযোগকারী গুরুত্বপূর্ণ ‘জিয়া খাল’ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) এ খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, এমপি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলি জমে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হতো এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছিল। খালটি পুনঃখননের ফলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসী।

এদিকে, সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জমির উৎপাদনশীলতা বাড়বে এবং বর্ষাকালে পানি নিষ্কাশন সহজ হবে। এতে করে এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd