• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওয়ে শিশু নির্যাতন ও বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত জ্বালানি তেলের দাম আবার বাড়ল চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযান: ১.৫ টন কয়লাসহ চোরাচালানের মালামাল ও বোট জব্দ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের ৫ বছরের রায়হান, সহায়তার হাত বাড়ানোর অনুরোধ,(০১৮১৩১৬২৩৩৯) আব্দু রহিম ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেল। শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে।

চকরিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোঃ নয়ন উদ্দিন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক ৪টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ লাহারপাড়া এলাকার মোঃ হোচেনের ছেলে।

জানা যায়, নয়ন উদ্দিন তার নিজস্ব ইঞ্জিন চালিত নছিমন (টলি) গাড়িতে রড বোঝাই করে কক্সবাজার থেকে মহেশখালীর বদরখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মালুমঘাট এলাকায় পৌঁছালে তার গাড়ির ডান পাশের চাকা ফেটে যায়। এসময় তিনি গাড়ি থেকে নেমে মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় নয়ন উদ্দিন মাথা, বুক ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নছিমন (টলি) গাড়ি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত অজ্ঞাতনামা গাড়িটি শনাক্ত বা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd