• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওয়ে শিশু নির্যাতন ও বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত জ্বালানি তেলের দাম আবার বাড়ল চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযান: ১.৫ টন কয়লাসহ চোরাচালানের মালামাল ও বোট জব্দ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের ৫ বছরের রায়হান, সহায়তার হাত বাড়ানোর অনুরোধ,(০১৮১৩১৬২৩৩৯) আব্দু রহিম ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেল। শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে।

ঈদগাঁওতে সরকারি ঘর দখল: প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

আলা উদ্দিন / ৫৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দরগাহ পাড়া এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ, উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, যাদের নামে কোনো বৈধ কাগজপত্র নেই কিংবা যাদের নিজস্ব বাড়িঘর রয়েছে, তারাও প্রভাব খাটিয়ে সরকারি ঘরে বসবাস করছেন। এতে প্রকৃত গৃহহীন ও অসহায় পরিবারগুলো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দরগাহ পাড়ার বেশ কয়েকটি সরকারি ঘর দীর্ঘদিন ধরে এমন ব্যক্তিদের দখলে রয়েছে, যারা আশ্রয়ণ প্রকল্পের প্রকৃত সুবিধাভোগী নন। অভিযোগ রয়েছে, অনেকের নিজস্ব বসতবাড়ি ও জমিজমা থাকা সত্ত্বেও তারা সরকারি ঘর দখল করে রেখেছেন। ফলে যেসব অসহায় পরিবার মাথা গোঁজার ঠাঁই পাওয়ার আশায় দিন কাটাচ্ছে, তারা আজও আশ্রয়ের বাইরে রয়ে গেছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, সরকারি সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃত সুবিধাভোগীদের অধিকার নিশ্চিত করতে অবৈধ দখলদারদের চিহ্নিত করে দ্রুত উচ্ছেদ করা প্রয়োজন। এলাকাবাসী কক্সবাজার জেলা প্রশাসক ও ঈদগাঁও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। একইসঙ্গে যেসব অসহায় ও গৃহহীন পরিবার প্রকৃতপক্ষে সরকারি সহায়তার যোগ্য, তাদের হাতে সরকারি ঘর তুলে দেওয়ার জোর দাবি জানান তারা, এই বিষয়ে ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি যাচাই বাচাই করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে অতি শীঘ্রই, সরকারি ঘর দখল করা কার ও অধিকার নেই, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটি এম শিফাতুল মাজদারের হস্তক্ষেপ কামনা করেন সকলেই।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে সরকারি আশ্রয়ণ প্রকল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হবে এবং প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd