২০ মার্চ ২০২৬
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টযোগে ফেরার পর পুলিশের হাতে আটক হয়েছেন মফিজুর রহমান (৭২) নামে এক আওয়ামী লীগ নেতা।
তিনি শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মফিজুর রহমানের নাম ইমিগ্রেশনের স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল না। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। আটকের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।