কক্সবাজারে জনপ্রিয় পল্লী চিকিৎসক মাহবুবের প্রতি অভিযোগ: সরকারি নিয়ম মেনে চিকিৎসা দিলেও সংবাদে ‘জোরপূর্বক ডাক্তার’ বানানোর অভিযোগ
কক্সবাজার: লিংকরোড এলাকার আশপাশের দশটি গ্রামের অসহায় ও সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও প্রিয় নাম মাহবুব। তিনি একজন পরিচ্ছন্ন, জনপ্রিয় এবং মানবিক পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। সরকারি সকল নিয়ম-নীতি মেনে তিনি শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন এবং কখনো নিজেকে ডাক্তার বা চিকিৎসক দাবি করেন না।
ঝিলংজা চাঁন্দের পাড়া, মহুরী পাড়াসহ বিভিন্ন এলাকার গরিব-দুঃখী মানুষরা তার কাছ থেকে সাশ্রয়ী মূল্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকেন। এলাকাবাসীর মতে, মাহবুব এ-র মতো মানবিক ও দায়িত্বশীল পল্লী চিকিৎসক খুব কমই দেখা যায়। তিনি দীর্ঘদিন ধরে এলাকার স্বাস্থ্যসেবায় নিবেদিত রয়েছেন এবং মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।
কিন্তু সাম্প্রতিক সময়ে কক্সবাজারের একটি নিউজ পোর্টাল সিবিএন (CBN)-এ প্রকাশিত একটি সংবাদে মাহবুবকে ‘জোরপূর্বক ডাক্তার’ বানিয়ে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে একজন নিষ্ঠাবান পল্লী চিকিৎসকের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। মাহবুব কখনো অবৈধভাবে ডাক্তারি প্র্যাকটিস করেননি বা নিজেকে যোগ্যতাহীনভাবে ডাক্তার দাবি করেননি—তিনি স্পষ্টভাবে পল্লী চিকিৎসক হিসেবেই কাজ করেন।
এলাকার একাধিক বাসিন্দা জানান, “মাহবুব ভাই আমাদের জন্য আশীর্বাদ। তিনি যা করেন তা সরকারি নিয়মের মধ্যে থেকেই করেন। এ ধরনের ভুল সংবাদ দেখে আমরা খুবই দুঃখ পেয়েছি।”
তবে স্থানীয়রা দাবি করছেন, এ ধরনের সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করে নেওয়া উচিত ছিল।
মাহবুবের মতো মানবিক পল্লী চিকিৎসকরা গ্রামীণ স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি এমন অযথা অভিযোগ উঠলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।