• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সেন্টমার্টিনে পাওয়া অজগরটি টেকনাফ জঙ্গলে অবমুক্ত করেছে ‘বন বিভাগ নোয়াখালী সদরে ছাত্রদলের সাথে আওয়ামী সমর্থকদের সংঘর্ষ, ৬ আহত নাফ নদীতে কোস্ট গার্ডের সফল অভিযান, জব্দ ১.২৫ কোটি টাকার ইয়াবা সংবাদমাধ্যমের প্রতি জনগণের আস্থা কমছে: বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী সংবাদপত্র শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামীকাল নোয়াখালী সদরে নিষিদ্ধ ছাত্রলীগের বড় মিছিল,মিছিল দেখে পুলিশ সরে যাওয়ার অভিযোগ কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক কারবারি গ্রেফতার উখিয়ায় বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ৩ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক ঈদগাঁও তে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে দেড় লক্ষ টাকা জরিমানা

ভোলার লালমোহনে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম, দেখতে ভিড় উৎসুক জনতার

নিউজ ডেস্ক। / ১৬৬ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬


লালমোহন (ভোলা), ২৭ ফেব্রুয়ারি — ভোলার লালমোহন উপজেলায় একটি বিরল ঘটনায় ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত পা থাকলেও বাছুরটির স্বাস্থ্য সুস্থ রয়েছে এবং এটি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচর উমেদ গ্রামে, ডা. আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথা সংলগ্ন সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে এই বাছুরটির জন্ম হয়। গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, গাভীটি ভোর রাতের দিকে এই ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। বাছুরটির চারটি পা স্বাভাবিক অবস্থানে থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত দুটি পা রয়েছে।
প্রথমে এমন বিরল প্রকৃতির বাছুর দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় চিকিৎসক পরীক্ষা করে জানান, ছয় পা থাকায় বাছুরের বৃদ্ধি বা স্বাস্থ্যে কোনো সমস্যা হবে না। বর্তমানে বাছুরটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা বলেন, “এ ধরনের ঘটনা খুবই বিরল। সচরাচর এমনটা ঘটে না। তবে আশা করা যাচ্ছে, ছয় পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছুটা বড় হলে অতিরিক্ত দুটি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।”
এদিকে, ছয় পা বিশিষ্ট বাছুরের জন্মের খবর চারদিকে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
এ ধরনের জন্মগত বৈশিষ্ট্য (পলিমেলিয়া) সাধারণত জিনগত কারণে ঘটে থাকে, তবে এটি বাছুরের স্বাভাবিক জীবনযাপনে সাধারণত বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd