• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

সেন্টমার্টিনে পাওয়া অজগরটি টেকনাফ জঙ্গলে অবমুক্ত করেছে ‘বন বিভাগ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

 

টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের মরিচ ক্ষেতে দেওয়া জালে আটকে পড়া মিয়ানমারের অজগরটি অবশেষে টেকনাফ জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। বনবিভাগ জানিয়েছে, অজগরটির দৈর্ঘ্য ১০ ফুট, ওজন ২০ কেজি ও বয়স ৫-৬ বছর হতে পারে।

শনিবার (৬ জুন) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ বনবিভাগের টেকনাফস্থ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ।

তিনি বলেন, ৫ জুন শুক্রবার সেন্টমার্টিন দ্বীপের লোকালয়ের মরিচ ক্ষেতের জালে আটকে পড়া একটি অজগর উদ্ধার করা হয়। পরে সেটি সেন্টমার্টিন থেকে স্পীডবোটযোগে সেন্টমার্টিন থেকে টেকনাফে আনা হয়। তারপর সেটি টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, সেন্টমার্টিনে কোন পাহাড় নেই। আর সেন্টমার্টিনের পাশের এলাকা হচ্ছে মিয়ানমার। সেহেতু অজগরটি মিয়ানমার থেকে এসেছে। সাধারণত দেখা যায়- মিয়ানমার থেকে প্রায় সময় নানা ধরণের কাঠের টুকরো থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম সেন্টমার্টিন উপকূলে ভেসে আসে। সেহেতু, অজগরটিও হয় তো কোন কাঠের টুকরোতে পেঁচিয়ে সেন্টমার্টিনে এসেছে।

দক্ষিণ বনবিভাগের টেকনাফস্থ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ আরও বলেন, এই অজগরটি কোনো প্রজাপতির সেটি বলতে পারবো না। এরকম অজগর টেকনাফের পাহাড়গুলোতেও রয়েছে। এর চেয়ে বড় অজগরও টেকনাফের বনাঞ্চলে আছে। সুতরাং, অজগরটি নিরাপদে শুক্রবার সন্ধ্যায় গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ অংশের বাসিন্দা মুসা আলী শুক্রবার সকালে নিজের বাড়ির আঙিনায় মরিচ ক্ষেতের জালের মধ্যে অজগরটিকে আটকা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়। এত বড় অজগর আটকা পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি ব্যাপক কৌতূহল তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd