• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রামু প্রতিনিধি। / ১৬২ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬


কক্সবাজার, ২০ ফেব্রুয়ারি ২০২৬: কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের মাসিক সাধারণ সভা আজ শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল পরিষদের প্রতিষ্ঠার নবম বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি। এছাড়া পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোর নামে ধর্মীয় মেধাবৃত্তি প্রাপ্ত ৫৯ জনকে সম্মাননা প্রদান, কলেজ পর্যায়ে একই মহাথেরোর শিক্ষাবৃত্তি প্রদান (৪০ জন), দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীদের (অচলাবস্থা সম্পন্ন) মাঝে হুইলচেয়ার বিতরণ, বৈকালিক সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং সদ্ধর্মালোচনা সভা আয়োজনের বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়।
সভায় পরিষদের সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়া, সহ-সভাপতি বাবু মনক্যচাইন চাকমা (মংকি), বাবু সুমন বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু রাজু বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুনিত্য বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বাবু আশীষ বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক বাবু শিপন বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও মতামত উপস্থাপন করেন।
সভার শেষ পর্যায়ে গৃহীত সিদ্ধান্তসমূহের উপর সংক্ষিপ্ত আলোকপাতের পর সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের সভা সমাপ্তি ঘোষণা করেন।
এই সভায় পরিষদের আসন্ন কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd