• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

আ’লীগ-বিএনপি কর্মীদের অভিযোগে এনসিপি ক্যাম্পে হামলা, আহত ২

নাটোর প্রতিনিধি: / ১৭৫ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬


০২,০২,২৬: নাটোরের সিংড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং দলের অন্তত দুজন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম এলাকায় এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনি ক্যাম্পে। দলীয় সূত্র ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ওই সময় ক্যাম্পে কর্মী-সমর্থকদের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করা হয়েছিল।
এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মেম্বারের সঙ্গে এনসিপি কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে স্থানীয় বিএনপি কর্মীরাও আব্দুল জলিল মেম্বারের পক্ষে যোগ দেন বলে অভিযোগ। এরপর তারা এনসিপি কর্মীদের মারধর করে এবং ক্যাম্পের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
আহতদের মধ্যে সুলতান সরকার নামে এক কর্মী জানান, হামলাকারীরা প্রায় ২৫-৩০ জন ছিলেন এবং তারা সংগঠিতভাবে ক্যাম্পে হামলা চালায়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে। এনসিপি নেতৃত্ব এ ঘটনায় নির্বাচন কমিশন ও থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ ধরনের ঘটনা নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd