• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস

“বাংলাদেশ পুনর্গঠনে দাড়িপাল্লার বিকল্প নেই—জোয়ারিয়ানালায় জামায়াতের ১১ দলীয় নেতৃবৃন্দের দৃঢ় ঘোষণা”

কক্সবাজার প্রতিনিধি। / ২৩৪ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

আব্দুল আল নোমান কক্সবাজার।
কক্সবাজার–৩ আসনের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামের ইউনিয়ন অফিস উদ্বোধন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কক্সবাজার জেলা শাখার দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী জনাব শহীদ আলম বাহাদুর।
সভায় আরও বক্তব্য রাখেন রামু উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জনাব হারুনুর রশিদ, রামু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃ হাসান, বাংলাদেশ এনসিপির রামু উপজেলার সমন্বয়ক মোঃ নাঈম উদ্দিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোকশিদ আলী চৌধুরী এবং জোয়ারিয়ানালা ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি হাফেজ মিজানুর রহমান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশ আজ চাঁদাবাজি, দুর্নীতি ও বৈষম্যের ভয়াল গ্রাসে আক্রান্ত। এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করতে হলে ইসলামী আদর্শভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাঁরা বলেন,
“যদি চাঁদাবাজমুক্ত দেশ চান, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামকে ভোট দিন। যদি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চান, তবে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিন।”
বক্তারা আরও বলেন, বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা দাড়িপাল্লার কোনো বিকল্প নেই। আগামী দিনে ১১ দলীয় জোটকে বিজয়ী করার মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, দারিদ্র্য বিমোচন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd