• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযান: ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা ইয়াবা পাচারের সময় ধরা পড়ল সিএনজি চালক, উদ্ধার ৮,০০০ পিস অণ্ডকোষে প্রচণ্ড আঘাত: পুলিশের এএসআইয়ের মারধরে বাস হেল্পার আশঙ্কাজনক অবস্থায় টেকনাফে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি? কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন কক্সবাজারে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন রামুতে জমির বিরোধের জেরে বিএনপি কর্মী মমতাজকে গ্রেপ্তার: স্থানীয় মিডিয়া পেজ থেকে ‘সন্ত্রাসী’ বানিয়ে প্রচার, তীব্র নিন্দা ও প্রতিবাদ

আওয়ামী লীগের লোকেরা যেন জাপাকে ভোট না দিতে পারে, তাই গ্রেফতার: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক / ১৮১ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সমর্থকদের জাতীয় পার্টির প্রার্থীদের ভোট দিতে বাধা দেওয়ার জন্যই তাদের গ্রেফতার করা হচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেলে রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, “আওয়ামীলীগের লোকেরা যেন আমাদের ভোট দিতে না পারে তাই গ্রেফতার করা হচ্ছে।তারা তলে তলে নিজেরা আওয়ামী লীগের ভোট নেওয়ার ধান্দায় আছে ” তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ এখনো দল হিসেবে নিষিদ্ধ নয়, কিন্তু তাদের ভোটারদের ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।
এ সময় তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন করতে হচ্ছে। জাতীয় পার্টির নেতা-কর্মীদের কাজ করতে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
জিএম কাদেরের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে, আসন্ন নির্বাচনে রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd