শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ
১৭ জানুয়ারি ২০২৬: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিয়োগপত্রে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের শর্ত হিসেবে ওমর বিন হাদিকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সকল কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
ওমর বিন হাদি হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে পরিচিত শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই। গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়। তাঁর মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
এই নিয়োগকে অনেকে অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন, তবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ও কেউ কেউ দ্বি মতও প্রকাশ করতে দেখা যায়।