• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী টেকনাফের মিঠাপানিরছড়ায় আলোচিত বোন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও ১নং এজাহারনামীয় মোঃ ইদ্রিস এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার টেকনাফ সরকারি কলেজে পাসের হার ২৫.৯১ শতাংশে, জিপিএ-৫ শূন্য হোয়ানক কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ২১.৫9 শতাংশে, পাস করেছেন ১৯ জন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিপর্যয়: পাস করেনি একজন শিক্ষার্থীও ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের এক মাসের প্রস্তুতিতে ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী কক্সবাজার সিটি কলেজে পাসের হার ২৬.৩৬% – ৯৩৭ শিক্ষার্থীর ফেল, পাস মাত্র ২৪৭

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থিতা বাতিল, বহাল রইল হাসনাত আবদুল্লাহর মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক / ৩৮৯ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থিতা বাতিল, বহাল রইল হাসনাত আবদুল্লাহর মনোনয়ন

১৭ জানুয়ারি ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে আজ শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে পাল্টাপাল্টি আপিলের প্রেক্ষিতে উভয় প্রার্থীর মনোনয়ন নিয়ে শুনানি হয়।
উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহ নিজেই ঋণ খেলাপির অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। অন্যদিকে বিএনপি প্রার্থীও হাসনাতের মনোনয়নের বিরুদ্ধে আপিল করেছিলেন।
শুনানি শেষে ইসি হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রেখে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করে। এই সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ এখন অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়াই করবেন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এই আসনে অন্যান্য প্রার্থীরা এখনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তবে এই বাতিলের সিদ্ধান্ত নির্বাচনী পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd