• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে

জরুরি বৈঠকে ১০ দলীয় নেতারা উপস্থিত, অনুপস্থিত চরমোনাই পীরের দল

নিজস্ব প্রতিবেদক / ২৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

জরুরি বৈঠকে ১০ দলীয় নেতারা উপস্থিত, অনুপস্থিত চরমোনাই পীরের দল

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক বসেছে। এতে জামায়াতে ইসলামীসহ মোট ১০টি দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

তবে বৈঠকে উল্লেখযোগ্য অনুপস্থিতি ছিল চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর। এর আগে ১১ দলীয় জোটের অংশ হিসেবে থাকলেও আসন বণ্টন নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন ও অসন্তোষের জের ধরে দলটি এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেয়নি।
জানা গেছে, বৈঠকে উপস্থিত অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও কয়েকটি সমমনা দল। নেতারা আসন ভাগাভাগি ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করছেন বলে সূত্র জানিয়েছে।
এদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জোট থেকে বেরিয়ে যাওয়া বা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে দারুণা করা যাচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অনুপস্থিতি ইসলামপন্থী দলগুলোর মধ্যকার ঐক্যে নতুন ফাটল ধরার ইঙ্গিত বহন করছে। পরবর্তী ঘটনাপ্রবাহের ওপর নির্ভর করছে জোটের ভবিষ্যৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd