বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের খুলনা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সেক্রেটারি জেনারেল ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন।
আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। তিনি চলতি বর্ষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর করছেন। তার আগে একই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন সিবগাতুল্লাহ। তিনি ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।