• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন

জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

নিজস্ব প্রতিবেদক। / ৩৬৯ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

১৪ জানুয়ারি ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের একটি প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে শাহজাহান চৌধুরী দলীয় প্রতীক দাঁড়িপাল্লা দেখিয়ে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রতীক বরাদ্দের আগেই এ ধরনের প্রচারণা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাতকানিয়া চৌকি আদালতের মাধ্যমে শোকজ নোটিশ জারি করা হয়েছে। নোটিশে তাকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে লিখিত জবাব দিতে এবং সাতকানিয়া আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
শাহজাহান চৌধুরী সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা। এর আগেও তিনি বিভিন্ন বক্তব্যের কারণে দলের ভেতরে ও বাইরে বিতর্কের মুখে পড়েছেন।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে নির্বাচনী মাঠে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তীতে কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে প্রার্থিতার ভবিষ্যৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd