• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মরিচ্যা চেকপোস্টে ট্রাকের চেচিস থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ মেরিন ড্রাইভে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ: সাতকানিয়ার বাইক চালক নিহত টেকনাফের কেরুনতলীতে অটোরিকশাসহ মাদক কারবারি আটক, বিপুল আইস ও ইয়াবা উদ্ধার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান: অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: পরিত্যক্ত এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী আটক উখিয়ায় ৪ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল তিন চোরাকারবারি অভাবের কড়া নাড়ায় সাগরে ভাসছে শৈশব: শামলাপুরে মেশিনের পাখায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন

মরিচ্যা চেকপোস্টে ট্রাকের চেচিস থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের রামুতে একটি সন্দেহজনক ট্রাকে অভিযান চালিয়ে ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকের একজন আসামিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকে কোনো অবৈধ মালামাল নেই বলে জানানো হলেও পরে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd