• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের কেরুনতলীতে অটোরিকশাসহ মাদক কারবারি আটক, বিপুল আইস ও ইয়াবা উদ্ধার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান: অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: পরিত্যক্ত এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী আটক উখিয়ায় ৪ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল তিন চোরাকারবারি অভাবের কড়া নাড়ায় সাগরে ভাসছে শৈশব: শামলাপুরে মেশিনের পাখায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক ঈদগাঁও উপজেলা পরিবেশক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠন

মরিচ্যা চেকপোস্টে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৪০ হাজার ইয়াবা, আটক ২

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৮ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের রামুতে একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন—চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আন্দার মানিক আওয়ালাপাড়ার মো. মোজার মিয়ার ছেলে মোটরসাইকেলচালক মো. জসিম (৩৫) এবং একই এলাকার মৃত ফয়জুল আহমেদের ছেলে মো. আলমগীর (৪৯)।
বিজিবি জানায়, লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলে মোটরসাইকেলটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়।
একপর্যায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd