• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন

রামুতে ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাবুল গ্রেফতার

রামু প্রতিনিধি। / ১২০ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রামু (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত মোস্তাক আহম্মদ ওরফে বাবুল (৪০) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

​গত রবিবার (১২ জুলাই) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় রামু থানার ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
​পুলিশ সূত্রে জানা যায়, ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) খোরশেদ আলম এবং এএসআই (নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঈদগড় ইউনিয়ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঘোনা এলাকা থেকে মোস্তাক আহম্মদকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আবু শামার ছেলে।
​পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রামু থানায় একাধিক ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd