• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়া ৬৪ বিজিবি’র অভিযান: শীলখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক কাল কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে প্রস্তুত পর্যটন নগরী সিজারের ফাঁদে মাতৃত্ব: কক্সবাজারে আশঙ্কাজনকহারে বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কক্সবাজারে থাইগ্লাস দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরকীয়ার জেরে আত্মহত্যার ধারণা অলিয়াবাদ দোয়েল কার গাড়ি সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ এবার ইয়াবাসহ আটক ইতিহাসে প্রথমবার: ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ১৩টি মুসলিম দেশ কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি গ্রেফতার টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে সার জব্দ, আটক ১ আইনি জটিলতার ভয়? নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অংশ নেওয়া আটকানোর উদ্যোগ বাদ দিল কমিশন কক্সবাজার রামু, মাদ্রাসা শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

টেকনাফে ১৯ রোহিঙ্গা আটক, থানায় হস্তান্তর

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান:! কক্সবাজারের

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ জুন) রাত ১২টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন বালুখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল নামক স্থানে, সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং শূন্য লাইন থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৯ জন মিয়ানমারের নাগরিক (এফডিএমএন সদস্য)কে আটক করা হয়।
আটক ব্যক্তিরা স্থানীয় একটি মাছের ঘেরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন বলে বিজিবি জানিয়েছে। তবে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে চলাচল ও স্থানীয় বিভিন্ন কাজে ব্যবহারের সুযোগ না থাকলেও অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে উল্লেখ করা হয়।
আটকের পর তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd