• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযান: ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা ইয়াবা পাচারের সময় ধরা পড়ল সিএনজি চালক, উদ্ধার ৮,০০০ পিস অণ্ডকোষে প্রচণ্ড আঘাত: পুলিশের এএসআইয়ের মারধরে বাস হেল্পার আশঙ্কাজনক অবস্থায় টেকনাফে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি? কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন কক্সবাজারে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন রামুতে জমির বিরোধের জেরে বিএনপি কর্মী মমতাজকে গ্রেপ্তার: স্থানীয় মিডিয়া পেজ থেকে ‘সন্ত্রাসী’ বানিয়ে প্রচার, তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট বাংলাদেশর উদ্যোগ: রামুর বৌদ্ধ বিহারে পুলিশি নিরাপত্তা বাড়ানোর আবেদন

রামু প্রতিনিধি। / ৯৮ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

রামু বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা জোরদারের আবেদন জানিয়ে থানায় চিঠি দিল বুসোমুবা
কক্সবাজারের রামু উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বৌদ্ধ বিহারগুলোতে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আবেদন জানিয়েছে বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট বাংলাদেশ (বুসোমুবা)।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রামু থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদের কাছে লিখিত আবেদন দাখিল করেন সংগঠনটির সদস্যরা।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুতে প্রায় ১২টি বৌদ্ধ বিহার ও ২৬টি বৌদ্ধ বসতিতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে, ২০২৪ সালের ৬ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে রামুর চেরাংঘাটা এলাকার উসাইসেন বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের মতো অপ্রীতিকর ঘটনা ঘটে।
এসব অতীত ঘটনার প্রেক্ষিতে সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় রামুর বৌদ্ধ বিহারগুলোকে ঘিরে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে রামু উপজেলার সকল বৌদ্ধ বিহারে পর্যাপ্ত পুলিশি টহল দল স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বুসোমুবা’র এই উদ্যোগকে বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রামু থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd