একটি রাজনৈতিক দল আসন্ন গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতোই ‘ডিল’ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, সাদিক কায়েম।
সিলেটে এক গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, যারা গণভোটে ‘না’ ভোটের পক্ষ নিচ্ছে তারা মূলত ভারতের দালালি করছে বা দিল্লির পক্ষে অবস্থান নিচ্ছে। তিনি আরও বলেন, “আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। আমরা হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করব।”
এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জনগণের ক্ষমতা ফিরিয়ে আনা এবং ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দেওয়ার উপায় হিসেবে উল্লেখ করে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।