• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক

মিরপুরে বিএনপির হামলায় ১৬ জামায়াতের নেতা-কর্মী আহত

নিউজ ডেস্ক। / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

২০ জানুয়ারি ২০২৬: রাজধানীর মিরপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৬ জন জামায়াত নেতা-কর্মী আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও জামায়াত সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর পীরেরবাগ এলাকার আল মোবারক মসজিদের সামনে জামায়াতের নেতা-কর্মীরা এক জায়গায়  অবস্থান করছিলেন । এ সময় স্থানীয় বিএনপির একদল নেতা-কর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লাঠি-সোটা, দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
হামলায় আহত ১৬ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, “এটা স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা। আমাদের কর্মীদের ওপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। কয়েকজনকে মসজিদের ভেতর আটকে রাখা হয়েছিল।”
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিরপুর মডেল থানার এক কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং উভয় পক্ষকে শান্ত করা হয়। এখনও কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়ে।
এদিকে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র বলছে, দুই দলের মধ্যে এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা ছিল, যা এই হামলার কারণ হতে পারে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd