• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের উখিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সংঘবদ্ধ চক্রের ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে উখিয়ার বিভিন্ন এলাকায় থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং এপিবিএন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

​উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার বিভিন্ন সম্ভাব্য স্থানে এই অভিযান চালানো হয়।

​অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল সদৃশ অংশ, ৪১ রাউন্ড তাজা কার্তুজ এবং এক রাউন্ড ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করে। এ সময় অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখার অভিযোগে সন্দেহভাজন ১২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​ওসি আতিকুর রহমান আরও জানান, উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো সন্ত্রাসী তৎপরতা কঠোরহস্তে দমনে পুলিশের এমন যৌথ অভিযান ও টহল অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd