• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের মেলবন্ধনে উদযাপিত হলো কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী টেকনাফে বিজিবির অভিযানে ৭২ লিটার চোলাই মদসহ আটক ১, সিএনজি জব্দ টেকনাফে বিজিবি টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: নতুন পল্লান পাড়ার ৩ যুবক আটক কক্সবাজারে শাহ আলম হত্যা মামলার ২ নম্বর আসামি ‘ক্যামেরাম্যান মামুন’ গ্রেপ্তার কক্সবাজারে ইয়াবাসহ মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ, খুরুলিয়ায় আটক ২ ককটেল-আতংক ছড়িয়ে লাভ নেই, ১৭ বছরের অভিজ্ঞতাই আমাদের শক্তি: কানন বড়ুয়া বিশাল রামুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মিয়ানমারের অনুমতি না পেয়ে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি কারি ফেনীর চারজনকে অপহরণ: টেকনাফ থেকে দুই চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি গ্রেপ্তার, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান

টেকনাফের জোড়া খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে দুই পলাতক আসামি গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। সোমবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় এসআরবি-১৫ ও এসআরবি-৭-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে মিজানুর রহমান (২৭) এবং বালুখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল মোনাফ (২৭)। তারা ওই হত্যা মামলার এজাহারনামীয় ২ ও ৪ নম্বর আসামি।
এসআরবি-১৫-এর ১০ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর এজাহারভুক্ত প্রধান আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
এদিকে ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৫। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সংস্থাটির সদস্যরা জানতে পারেন, মামলার কয়েকজন আসামি চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অবস্থান করছেন।
এরপর এসআরবি-১৫-এর সিপিসি-২ এবং এসআরবি-৭-এর সিপিসি-৩-এর সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল সোমবার বিকেলে সেখানে অভিযান চালায়।

প্রথমে বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে পশ্চিম ফরিদাপাড়া এলাকার এমএএস টেলিকম দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাত্র ১০ মিনিট পর বিকেল ৫টা ৩৫ মিনিটে একই এলাকার মোকসেদ সাহেবের ভাড়া বাসায় দ্বিতীয় অভিযান চালিয়ে আব্দুল মোনাফকে গ্রেপ্তার করে যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd