• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম গ্রেফতার টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলে বাধা- পুলিশের ওপর হামলা, গুরুতর আহত এসআই শহরের লাবনীর মোড়ে রাস্তার পাশ থেকে প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭০ হাজার কেজি সিমেন্টসহ ৫ পাচারকারী আটক টেকনাফের জোড়া খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে দুই পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে শাপলা চত্বরসহ একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অগ্নিসংযোগ, থমথমে পরিস্থিতি কক্সবাজার মেডিকেল কলেজ,রামু কলেজ, ঈদগাও মাইজ পাড়া স্কুল ও ঝিলংজা দরগাহ এলাকায় একযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পে/ট্রোল বো*মা নি/ক্ষেপ চকরিয়ায় নলবিলা বিট অফিসের সামনে পাহাড় কেটে বাউন্ডারি ও বাড়ি নির্মাণ, বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের ​৬ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শরীফ টেকনাফ থেকে গ্রেপ্তার ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহের অভিযোগ, ৩ দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ

মিয়ানমারে পাচারের সময় ৭০ হাজার কেজি সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত কার্গো বোট
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭০ হাজার কেজি সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে।

এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত বোটসহ পাঁচজনকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd