• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার মেডিকেল কলেজ,রামু কলেজ, ঈদগাও মাইজ পাড়া স্কুল ও ঝিলংজা দরগাহ এলাকায় একযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পে/ট্রোল বো*মা নি/ক্ষেপ চকরিয়ায় নলবিলা বিট অফিসের সামনে পাহাড় কেটে বাউন্ডারি ও বাড়ি নির্মাণ, বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের ​৬ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শরীফ টেকনাফ থেকে গ্রেপ্তার ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহের অভিযোগ, ৩ দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ উখিয়ার কুতুপালং পূর্বপাড়ার মানি লন্ডারিং মামলার ৫ বছরের পলাতক আসামি কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার কক্সবাজারে গ্রেপ্তার ১৫ মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী ‘বলি আমিন’, মুহিব উল্লাহ হত্যার সাথেও জড়িত উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন মেম্বারের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তারের দাবি এসআরবি ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি জনাব ফারুক আহমেদ নারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ: ঈদগাঁওয়ে ‘এসকে ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হারবাংয়ে সেনাবাহিনীর গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আশঙ্কাজনক একাধিক

উখিয়ার কুতুপালং পূর্বপাড়ার মানি লন্ডারিং মামলার ৫ বছরের পলাতক আসামি কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মানি লন্ডারিং মামলায় পাঁচ বছর ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার ব্যক্তির নাম নুর মোহাম্মদ মিজান (৪১)। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে এসআরবি-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার নুর মোহাম্মদ মিজান কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পূর্বপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে। চৌধুরী ফিলিং স্টেশনের বিপরীতে তার বাড়ি।
তার বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রায় পাঁচ বছর আগে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করার পর সদর কোম্পানির আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার আসামিকে পরোয়ানামূলে উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd