• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার মেডিকেল কলেজ,রামু কলেজ, ঈদগাও মাইজ পাড়া স্কুল ও ঝিলংজা দরগাহ এলাকায় একযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পে/ট্রোল বো*মা নি/ক্ষেপ চকরিয়ায় নলবিলা বিট অফিসের সামনে পাহাড় কেটে বাউন্ডারি ও বাড়ি নির্মাণ, বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের ​৬ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শরীফ টেকনাফ থেকে গ্রেপ্তার ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহের অভিযোগ, ৩ দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ উখিয়ার কুতুপালং পূর্বপাড়ার মানি লন্ডারিং মামলার ৫ বছরের পলাতক আসামি কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার কক্সবাজারে গ্রেপ্তার ১৫ মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী ‘বলি আমিন’, মুহিব উল্লাহ হত্যার সাথেও জড়িত উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন মেম্বারের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তারের দাবি এসআরবি ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি জনাব ফারুক আহমেদ নারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ: ঈদগাঁওয়ে ‘এসকে ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হারবাংয়ে সেনাবাহিনীর গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আশঙ্কাজনক একাধিক

হারবাংয়ে সেনাবাহিনীর গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আশঙ্কাজনক একাধিক

চকরিয়া প্রতিনিধি। / ৩৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চকরিয়া সংবাদদাতা:

চকরিয়ার হারবাং এ সেনাবাহিনীর একটি গাড়ি ও যাত্রীবাহী টমটমের (ইজিবাইক) ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টমটমটি চূর্ণবিচূর্ণ হয়ে তিন টুকরো হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক ছোট্ট শিশুসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া আরও একাধিক যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হারবাং সাইফা কমিউনিটি সেন্টারের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির সেনাবাহিনীর একটি গাড়ির সাথে টমটমটির তীব্র সংঘর্ষ হলে মুহূর্তেই টমটমটি ভেঙে তিন টুকরো হয়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।

​দুর্ঘটনার পর পরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

​প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় শিকার যাত্রীরা চকরিয়ার উত্তর হারবাং ভান্ডারীরডেবা এলাকার বাসিন্দা।

​ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও বিস্তারিত পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd