• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারগামী শিক্ষাসফরের বাসে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ২, আহত ২০ রামুতে জ্যোতিসেন মহাথের ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৭ প্রতিষ্ঠানের ৩২০ শিক্ষার্থী নিখোঁজ সংবাদ: মানসিকভাবে অসুস্থ রুনু দাশ (৪৫)সন্ধান চাই পরিবার, সন্ধান পেলে যোগাযোগ: 01889506465, 01834462726 এইচএসসি সাপ্লিমেন্টারির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি আশেক উল্লাহ, সম্পাদক আবদুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী,শিশুসহ ৭ বাংলাদেশী নিহত দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজারে এনসিপির বিক্ষোভ ​৭ই নভেম্বর: মহান স্বাধীনতার চেতনা ও সার্বভৌমত্ব রক্ষার দিন উখিয়ায় সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবা, ১৫ বছরের চালক আটক টেকনাফে জঙ্গলে পড়ে আছে ৩ লা’শ, চলছে যৌথ বাহিনীর অ’ভিযা’ন। আসছে বিস্তারিত……….

কক্সবাজারগামী শিক্ষাসফরের বাসে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ২, আহত ২০

চকরিয়া প্রতিনিধি। / ১৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চকরিয়া প্রতিনিধি:

আনন্দ, উচ্ছ্বাস আর নতুন অভিজ্ঞতার প্রত্যাশা নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সবার মনে ছিল সমুদ্র দেখার স্বপ্ন, একসঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত কাটানোর প্রত্যাশা। কিন্তু সেই আনন্দযাত্রাই মুহূর্তের মধ্যে রূপ নিল বিষাদে।

পতিমধ্যে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে। এতে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক আহত হয়েছেন।

আজ শনিবার ভোর চারটার দিকে উপজেলার কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) ও একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন (৫৬)।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিহতদের পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে আহতদের নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।

যে শিক্ষাসফর শিক্ষার্থীদের জীবনে আনন্দময় স্মৃতি হয়ে থাকার কথা ছিল, সেই সফরই হয়ে উঠল এক মর্মান্তিক স্মৃতি। কক্সবাজারের নীল সমুদ্র দেখার স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হওয়া মানুষগুলোর যাত্রাপথে এমন করুণ পরিণতি কারও কাম্য ছিল না।

পুলিশ সূত্রে জানা যায় , গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে দুটি বাসে করে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোর চারটার দিকে পেছনে থাকা বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশের ডোবায় পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন ছিলেন। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান,আমাদের ধারণা, দ্রুতগতি ও চালকের চোখে ঘুম থাকার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস বর্তমানে থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd