• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুতে জ্যোতিসেন মহাথের ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৭ প্রতিষ্ঠানের ৩২০ শিক্ষার্থী নিখোঁজ সংবাদ: মানসিকভাবে অসুস্থ রুনু দাশ (৪৫)সন্ধান চাই পরিবার, সন্ধান পেলে যোগাযোগ: 01889506465, 01834462726 এইচএসসি সাপ্লিমেন্টারির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি আশেক উল্লাহ, সম্পাদক আবদুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী,শিশুসহ ৭ বাংলাদেশী নিহত দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজারে এনসিপির বিক্ষোভ ​৭ই নভেম্বর: মহান স্বাধীনতার চেতনা ও সার্বভৌমত্ব রক্ষার দিন উখিয়ায় সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবা, ১৫ বছরের চালক আটক টেকনাফে জঙ্গলে পড়ে আছে ৩ লা’শ, চলছে যৌথ বাহিনীর অ’ভিযা’ন। আসছে বিস্তারিত………. টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি খারাংখালীর নূর হাসেম গ্রেপ্তার

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

নিউজ ডেস্ক। / ১৬ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

​এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে কঠোর নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এই নির্দেশনা অমান্যকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রধানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

​সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক অফিস আদেশে এই জরুরি নির্দেশনা জারি করা হয়।

​আদেশে উল্লেখ করা হয়, বিভিন্ন মাধ্যম থেকে এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল যে, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের এই প্রবণতা নজরে আসার পরই বোর্ড কর্তৃপক্ষ এই কড়া অবস্থান নেয়।

​বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত কোনো ফি নেওয়া যাবে না। নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করলে তা গুরুতর অনিয়ম হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তিমূলক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd