• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার মেডিকেল কলেজ,রামু কলেজ, ঈদগাও মাইজ পাড়া স্কুল ও ঝিলংজা দরগাহ এলাকায় একযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পে/ট্রোল বো*মা নি/ক্ষেপ চকরিয়ায় নলবিলা বিট অফিসের সামনে পাহাড় কেটে বাউন্ডারি ও বাড়ি নির্মাণ, বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের ​৬ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শরীফ টেকনাফ থেকে গ্রেপ্তার ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহের অভিযোগ, ৩ দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ উখিয়ার কুতুপালং পূর্বপাড়ার মানি লন্ডারিং মামলার ৫ বছরের পলাতক আসামি কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার কক্সবাজারে গ্রেপ্তার ১৫ মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী ‘বলি আমিন’, মুহিব উল্লাহ হত্যার সাথেও জড়িত উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন মেম্বারের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তারের দাবি এসআরবি ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি জনাব ফারুক আহমেদ নারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ: ঈদগাঁওয়ে ‘এসকে ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হারবাংয়ে সেনাবাহিনীর গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আশঙ্কাজনক একাধিক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন কেরুনতলী খাল এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক এলাকায় তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd