কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা জজ আদালতের আইনজীবী মোহাম্মদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (বুধবার) কক্সবাজার শহরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রের তথ্যানুযায়ী, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।