• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের মেলবন্ধনে উদযাপিত হলো কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী টেকনাফে বিজিবির অভিযানে ৭২ লিটার চোলাই মদসহ আটক ১, সিএনজি জব্দ টেকনাফে বিজিবি টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: নতুন পল্লান পাড়ার ৩ যুবক আটক কক্সবাজারে শাহ আলম হত্যা মামলার ২ নম্বর আসামি ‘ক্যামেরাম্যান মামুন’ গ্রেপ্তার কক্সবাজারে ইয়াবাসহ মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ, খুরুলিয়ায় আটক ২ ককটেল-আতংক ছড়িয়ে লাভ নেই, ১৭ বছরের অভিজ্ঞতাই আমাদের শক্তি: কানন বড়ুয়া বিশাল রামুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মিয়ানমারের অনুমতি না পেয়ে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি কারি ফেনীর চারজনকে অপহরণ: টেকনাফ থেকে দুই চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি গ্রেপ্তার, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান

​৬ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শরীফ টেকনাফ থেকে গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শরীফকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

রোববার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মধ্যম হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মো. শরীফ মধ্যম হ্নীলা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকবুল আহমদের ছেলে। এসআরবি-১৫ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এসআরবি-১৫ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং দীর্ঘদিন ধরে পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর মো. শরীফকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd