• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে শাপলা চত্বরসহ একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অগ্নিসংযোগ, থমথমে পরিস্থিতি কক্সবাজার মেডিকেল কলেজ,রামু কলেজ, ঈদগাও মাইজ পাড়া স্কুল ও ঝিলংজা দরগাহ এলাকায় একযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পে/ট্রোল বো*মা নি/ক্ষেপ চকরিয়ায় নলবিলা বিট অফিসের সামনে পাহাড় কেটে বাউন্ডারি ও বাড়ি নির্মাণ, বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের ​৬ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শরীফ টেকনাফ থেকে গ্রেপ্তার ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহের অভিযোগ, ৩ দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ উখিয়ার কুতুপালং পূর্বপাড়ার মানি লন্ডারিং মামলার ৫ বছরের পলাতক আসামি কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার কক্সবাজারে গ্রেপ্তার ১৫ মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী ‘বলি আমিন’, মুহিব উল্লাহ হত্যার সাথেও জড়িত উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন মেম্বারের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তারের দাবি এসআরবি ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি জনাব ফারুক আহমেদ নারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ: ঈদগাঁওয়ে ‘এসকে ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কক্সবাজারে গ্রেপ্তার ১৫ মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী ‘বলি আমিন’, মুহিব উল্লাহ হত্যার সাথেও জড়িত

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার, ১৫ মামলার আসামি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও মিয়ানমারের নাগরিক খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে এসআরবি-১৫-এর সদর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর এলাকায় মাদক, দস্যুতা ও চাঞ্চল্যকর হত্যা মামলার একাধিক পলাতক আসামির অবস্থানের তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালায় এসআরবি-১৫-এর সদর কোম্পানি। অভিযানে খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বলি আমিন মিয়ানমারের নাগরিক। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ডি/৪) বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে।
এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, বলি আমিন রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে আদালতের তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd