• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ার কুতুপালং পূর্বপাড়ার মানি লন্ডারিং মামলার ৫ বছরের পলাতক আসামি কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার কক্সবাজারে গ্রেপ্তার ১৫ মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী ‘বলি আমিন’, মুহিব উল্লাহ হত্যার সাথেও জড়িত উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন মেম্বারের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তারের দাবি এসআরবি ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি জনাব ফারুক আহমেদ নারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ: ঈদগাঁওয়ে ‘এসকে ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হারবাংয়ে সেনাবাহিনীর গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আশঙ্কাজনক একাধিক টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ কক্সবাজারগামী শিক্ষাসফরের বাসে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ২, আহত ২০ রামুতে জ্যোতিসেন মহাথের ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৭ প্রতিষ্ঠানের ৩২০ শিক্ষার্থী নিখোঁজ সংবাদ: মানসিকভাবে অসুস্থ রুনু দাশ (৪৫)সন্ধান চাই পরিবার, সন্ধান পেলে যোগাযোগ: 01889506465, 01834462726

রামুতে জ্যোতিসেন মহাথের ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৭ প্রতিষ্ঠানের ৩২০ শিক্ষার্থী

এস আই রায়হান / ৪০ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

রামু (কক্সবাজার) প্রতিনিধি:

সামাজিক সম্প্রীতি জোরদার, শিক্ষার প্রসার এবং প্রান্তিক অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কক্সবাজারের রামুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জ্যোতিসেন মহাথের ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’।

শনিবার (৭ নভেম্বর) রামুর জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় রামু ও কক্সবাজার সদর উপজেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ২৮টি প্রতিষ্ঠানের ১৭৭ জন এবং মাধ্যমিক পর্যায়ের ১৯টি প্রতিষ্ঠানের ১৪৩ জন শিক্ষার্থী ছিল। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জ্যোতিসেন মহাথের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভেন. কে. শ্রী জ্যোতিসেন মহাথেরের উদ্যোগে আয়োজিত এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য কোনো আর্থিক মুনাফা অর্জন নয়; বরং শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং নতুন প্রজন্মকে প্রতিযোগিতামুখী, আত্মবিশ্বাসী ও মেধাবী হিসেবে গড়ে তোলা। একই সঙ্গে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম বড়ুয়া। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাছুম। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫ জন শিক্ষক-শিক্ষিকা হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন রাজারকুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুফিজুর রহমান এবং সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম।

পরীক্ষা আয়োজনের বিষয়ে আহ্বায়ক অসীম বড়ুয়া রুপালী বাংলাদেশকে বলেন,’এ বৃত্তি পরীক্ষার অন্যতম উদ্দেশ্য হলো সব জাতি ও ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা এবং প্রান্তিক এলাকার মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা। প্রথমবারের মতো আয়োজিত এ পরীক্ষায় তাঁর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।’

পরীক্ষায় বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ২৫, বিজ্ঞান ১৫ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১০ নম্বরসহ সর্বমোট ১০০ নম্বর নির্ধারণ করা হয়। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর নির্বাচন ও বর্ণনামূলক প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। ২০২৬ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট শ্রেণির মূল পাঠ্যবই ও একাডেমিক সিলেবাস অনুসরণ করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক—উভয় পর্যায়ে ১২ জন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। প্রতিটি পর্যায়ে ট্যালেন্টপুলে প্রথম স্থান অধিকারী পাবে ৭ হাজার টাকা ও সনদপত্র, দ্বিতীয় স্থান অধিকারী ৫ হাজার টাকা ও সনদপত্র এবং তৃতীয় স্থান অধিকারী ৪ হাজার টাকা ও সনদপত্র। চতুর্থ থেকে সপ্তম স্থান অধিকারী প্রত্যেকে ২ হাজার টাকা ও সনদপত্র এবং সাধারণ গ্রেডে অষ্টম থেকে দ্বাদশ স্থান অধিকারী প্রত্যেকে ১ হাজার টাকা ও সনদপত্র পাবে।

পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মাছুম হল পরিদর্শক, পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করায় সবাইকে ধন্যবাদ জানান।

আয়োজকরা জানিয়েছেন, পরীক্ষার ফলাফল শনিবার রাত ৮টার মধ্যে জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

অভিভাবক বেবি আক্তার বলেন খুবই সুন্দর ও সুশৃঙ্খলভাবে আজকের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। বাকিটা ফলাফলের পর জানা যাবে। আমি এই বৃত্তি পরীক্ষা আয়োজকদের প্রতি অনুরোধ জানাব, এই ধারাবাহিকতা যেন অব্যাহত রাখে প্রতি বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd