• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ার কুতুপালং পূর্বপাড়ার মানি লন্ডারিং মামলার ৫ বছরের পলাতক আসামি কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার কক্সবাজারে গ্রেপ্তার ১৫ মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী ‘বলি আমিন’, মুহিব উল্লাহ হত্যার সাথেও জড়িত উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন মেম্বারের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তারের দাবি এসআরবি ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি জনাব ফারুক আহমেদ নারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ: ঈদগাঁওয়ে ‘এসকে ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হারবাংয়ে সেনাবাহিনীর গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আশঙ্কাজনক একাধিক টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ কক্সবাজারগামী শিক্ষাসফরের বাসে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ২, আহত ২০ রামুতে জ্যোতিসেন মহাথের ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৭ প্রতিষ্ঠানের ৩২০ শিক্ষার্থী নিখোঁজ সংবাদ: মানসিকভাবে অসুস্থ রুনু দাশ (৪৫)সন্ধান চাই পরিবার, সন্ধান পেলে যোগাযোগ: 01889506465, 01834462726

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি আশেক উল্লাহ, সম্পাদক আবদুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার নতুন প্রত্যয় নিয়ে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ নভেম্বর সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় সদস্যদের মতামত ও কন্ঠভোটে ২০২৬-২০২৭ মেয়াদের ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার অফিসপ্রধান অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ সভাপতি এবং দেশ টিভির কক্সবাজার প্রতিনিধি আবদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন মোহাম্মদ উর রহমান মাসুদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আনোয়ার হোসাইন। সভায় বক্তব্য দেন মোহাম্মদ হাশিম, আনছার হোসেন, নুরুল হক চকোরী,আবদুর রহমান, নাছির উদ্দিন নোমান প্রমুখ।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ সভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ (দৈনিক নিরপেক্ষ ও দি ইভিনিং নিইজ) এবং কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ (দৈনিক মানবকণ্ঠ)।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন—মোহাম্মদ হাশিম (দৈনিক ভোরের ডাক), আনছার হোসেন (দৈনিক আমার দেশ), ইব্রাহিম খলিল উল্লাহ মামুন (দৈনিক সমকাল ও বাসস), মওলানা নুরুল হক চকোরী (দ্য মর্নিং নিউজ), আজাদ মনসুর (সংবাদ অনুবাদক (সাব এডিটর)
আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার কক্সবাজার), স ম ইকবাল বাহার চৌধুরী (অগ্রযাত্রা) , আনোয়ার হোসাইন (দৈনিক আমার দেশ) ও শামশুল আলম শ্রাবণ ( প্রতিদিনের বাংলাদেশ)।
উল্লেখ্য, কক্সবাজারের সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি ও কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৩ সালে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে এ উদ্যোগ আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ও সামাজিক নিরাপত্তা জোরদারে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সমিতির সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd