• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী টেকনাফের মিঠাপানিরছড়ায় আলোচিত বোন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও ১নং এজাহারনামীয় মোঃ ইদ্রিস এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার টেকনাফ সরকারি কলেজে পাসের হার ২৫.৯১ শতাংশে, জিপিএ-৫ শূন্য হোয়ানক কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ২১.৫9 শতাংশে, পাস করেছেন ১৯ জন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিপর্যয়: পাস করেনি একজন শিক্ষার্থীও ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের এক মাসের প্রস্তুতিতে ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী কক্সবাজার সিটি কলেজে পাসের হার ২৬.৩৬% – ৯৩৭ শিক্ষার্থীর ফেল, পাস মাত্র ২৪৭

ঈদগাঁওয়ে রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের এনআইডি-পাসপোর্ট বাতিলের দাবি

আলা উদ্দিন, ঈদগাঁ / ৩৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় বসবাসকারী ফায়সাল নামের এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁর পরিচয় ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সে অনিয়মের মাধ্যমে এসব নথি সংগ্রহ করেছেন, যা রাষ্ট্রীয় ভাবে আইনগত অপরাধ, এই বিষয়ে চট্টগ্রাম নির্বাচন অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা করা হলে তিনি বলেন এটি আইনগত অপরাধ, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

স্থানীয়দের অভিযোগ, ফায়সালের পিতার নাম শামসুল আলম। তাঁর প্রকৃত পরিচয়, জন্মপরিচয় ও নাগরিকত্ব সম্পর্কে সঠিক তথ্য যাচাই করা প্রয়োজন। অভিযোগ রয়েছে, চট্টগ্রামের পাঁচলাইশ নির্বাচন অফিসের সংশ্লিষ্ট প্রক্রিয়ায় দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে তিনি এনআইডি ও পাসপোর্ট সংগ্রহ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগকারীদের দাবি, ভিন্ন ভিন্ন স্থানে পরিচয়সংক্রান্ত তথ্যের অসংগতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হোক। এনআইডি ও পাসপোর্ট তৈরির প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা চক্র জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

এ ছাড়া ফায়সালের বিরুদ্ধে একাধিক মামলা থাকার অভিযোগও তুলেছেন স্থানীয়দের কেউ কেউ। তবে মামলার সংখ্যা, ধরন, বর্তমান অবস্থা এবং অভিযোগগুলোর সত্যতা নির্ভরযোগ্য নথিপত্রের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, অভিযোগগুলোর দ্রুত তদন্ত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করতে পারেন। এ কারণে তাঁর পরিচয়, নাগরিকত্ব এবং ভ্রমণসংক্রান্ত নথিপত্র যাচাই করে প্রয়োজন অনুযায়ী আইনসম্মত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সচেতন মহল আরও দাবি জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে নির্বাচন কমিশন, পাসপোর্ট অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন। এ ক্ষেত্রে ডিজিএফআইসহ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তথ্য যাচাইয়ের আহ্বানও জানিয়েছেন তাঁরা।

তাঁদের মতে, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি জালিয়াতি বা অনিয়মের মাধ্যমে সংগ্রহের প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।

তবে ফায়সালের নাগরিকত্ব, এনআইডি ও পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়া এবং তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, যারা এই রকম গোপনে এন আইডি, জন্ম নিবন্ধন বানিয়েছে তাদের সহযোগি সহ সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd