• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী টেকনাফের মিঠাপানিরছড়ায় আলোচিত বোন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও ১নং এজাহারনামীয় মোঃ ইদ্রিস এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার টেকনাফ সরকারি কলেজে পাসের হার ২৫.৯১ শতাংশে, জিপিএ-৫ শূন্য হোয়ানক কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ২১.৫9 শতাংশে, পাস করেছেন ১৯ জন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিপর্যয়: পাস করেনি একজন শিক্ষার্থীও ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের এক মাসের প্রস্তুতিতে ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী কক্সবাজার সিটি কলেজে পাসের হার ২৬.৩৬% – ৯৩৭ শিক্ষার্থীর ফেল, পাস মাত্র ২৪৭

সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রামুতে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি / ৯০ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ হোসেন প্রকাশ মনির আহমদ (৪৮)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপালং পাহাড়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মোঃ হোসেন ওই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

​এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল পূর্ব গোয়ালিয়াপালং পাহাড়পাড়া এলাকায় আলী মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি মনির আহমদকে গ্রেফতার করা হয়।

​তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় একটি মাদক মামলা রয়েছে। উক্ত মামলায় আদালত তাকে ৭ বছরের বিনাশ্রম/সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

​গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd