• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে জি-৩ রাইফেল ও বিস্ফোরকসহ আটক ৩ রোহিঙ্গা উখিয়ায় বন বিভাগের জমিতে ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ-দখলমুক্ত করলো ৩০ একর জমি রামুতে ১৩ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি কুতুপালংয়ের জুবায়ের গ্রেপ্তার টেকনাফের কেরুনতলী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ কক্সবাজার জেলা স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, রামুর ধারাভাষ্যকার এম ডি আব্দুল মতলব পুলিশের নতুন ইউনিট ‘এসআরইউ’ গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ায় প্রবীণ বৃদ্ধ ইউসুফ আলী হত্যা: চট্টগ্রাম থেকে তিন আসামি গ্রেফতার টেকনাফে জেলের ছদ্মবেশে ৪০ হাজার ইয়াবাবড়ী সহ দুই যুবক আটক

টেকনাফে জেলের ছদ্মবেশে ৪০ হাজার ইয়াবাবড়ী সহ দুই যুবক আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৪১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মাছের ঝুড়িতে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের জীম্বংখালী সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল।
আটকরা হলেন—টেকনাফের জীম্বংখালী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন (২০) এবং একই গ্রামের মৃত জফর আলমের ছেলে রাসেল মিয়া (২১)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে নিয়মিত টহলের সময় সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে মাছের ঝুড়ি হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। জেলের ছদ্মবেশে থাকা ওই দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের হাতে থাকা মাছের ঝুড়িতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চারটি কার্টন থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd