• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ২ তরুণ জেলে নিখোঁজ শ্রেণিকক্ষে হাতাহাতিতে রামু খিজারী স্কুলের দুই শিক্ষক: কারণ নিয়ে ধোঁয়াশা, ক্ষোভ অভিভাবকদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার ক্যাম্প-১১-এর এফডিএমএন সদস্য হাসিনা ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক ২০ টাকা চুরির অভিযোগে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতন: চকরিয়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার ১০ হাজার ইয়াবাসহ উখিয়াতে রোহিঙ্গা যুবক আটক কক্সবাজারে এপিপির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে মামলা চকরিয়ায় ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড কার্তুজসহ ৩ জন আটক বাইশফাঁড়ীতে ১ লাখ ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে কোস্ট গার্ড বিদ্যানিকেতনের উদ্বোধন

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

চট্টগ্রামের ইছানগরে বাংলাদেশ কোস্ট গার্ডের নিজস্ব উদ্যোগে নির্মিত ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’ উদ্বোধন করা হয়েছে। শিশুদের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।
গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে কোস্ট গার্ড বিদ্যানিকেতনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট, কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ), কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোস্ট গার্ড মহাপরিচালক শিশুদের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য ও স্থানীয় জনগণের সন্তানদের জন্য উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করতেই ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শিশুদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে মহাপরিচালক বিদ্যানিকেতনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় বিদ্যানিকেতন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাতও করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd