• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুর গর্জনিয়া সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারিরা বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তবে দুঃশাসন আড়াল করার সুযোগ নেই: আসিফ নজরুল দৈনিক খবর কক্সবাজার-এ প্রতিবেদনের পর নড়েচড়ে বসল প্রশাসন: জালিয়া পালংয়ে হোছাইন-শামসুর ড্রেজারে হানা, ৬ হাজার সিএফটি বালু জব্দ কক্সবাজার আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদগাঁও বাস স্টেশন ও বাজারে সড়ক দখল, চরম ভোগান্তিতে পথচারী-রোগীরা কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কেরুনতলীতে কোস্ট গার্ডের হানা: ৩৫ লাখ টাকার ইয়াবাসহ আটক ১ এলজিআরডি মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চকরিয়ায় বাস-জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

রামুর গর্জনিয়া সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারিরা

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) ভোররাত ৩টা ১৫ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ৪৮/৪ এস ও শূন্যলাইন থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় চোরাকারবারিদের অবস্থানের খবর পেয়ে বিজিবি  অভিযান চালান।
এ সময় বিজিবির টহলদলকে দেখে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ওই বস্তায় তল্লাশি চালিয়ে ২০ কাটে থাকা ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd