• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকায় র‍্যাবের অভিযানে উখিয়া ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার উৎপাদনের আগেই বিক্রি হচ্ছে পাউরুটি-কেক: ঈদগাঁওয়ে ‘দি বেকার্স’-এর কাণ্ড ঈদগাঁওয়ে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকের কারণে বাড়ছে চুরি-ডাকাতি ও অপহরণ ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শুরু হচ্ছে এআই নজরদারি, উদ্বোধন মঙ্গলবার ঘুমধুমে‌ ৩৪ বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়ায় অস্ত্রসহ আটক ২ কক্সবাজার খান বীচের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় যুবক-যুবতীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবি জমি জবরদখলে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, চট্টগ্রামে চিকিৎসাধীন ছকিনা বেগম অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়: ৯ উইকেটে বিধ্বস্ত স্বাগতিকরা হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: কূটনৈতিক আলোচনা অব্যাহত

ঈদগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আলা উদ্দিন, ঈদগাঁ / ৫৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আলা উদ্দিন, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬” উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মাছের অভয়াশ্রম সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সবাইকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd