• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারের সিলিন্ডারে ১৬ হাজার ইয়াবা, আটক ১ পালংখালীর কেরুনতলীতে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, আটক ২৪ নাইক্ষ্যংছড়িতে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার ঈদগাঁওয়ের আর এম গোল্ড সল্ট পেল বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের লাইসেন্স অগ্নিনিরাপত্তায় সচেতনতা বাড়াতে চট্টগ্রামে কোস্ট গার্ডের বিশেষ মহড়া মানসিক ভারসাম্যহীন’ মায়ের হাতে ২ মাসের সন্তান খুন, আটক মা রোমেনা কক্সবাজারে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদলের পৃথক অভিযানে ৭১০০ ইয়াবাসহ ৪ জন আটক চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক অপসাংবাদিকতা: একজন সাংবাদিকের একাধিক কার্ড, প্রশ্নবিদ্ধ গণমাধ্যমের পেশাদারিত্ব

ঈদগাঁওয়ের আর এম গোল্ড সল্ট পেল বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের লাইসেন্স

আলা উদ্দিন, ঈদগাঁ / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আলা উদিদন, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার আর এম গোল্ড সেন্ট আয়রনাইজড সল্ট (আয়োডিনযুক্ত লবণ) উৎপাদন ও বাজারজাতকরণের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্ধারিত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের লাইসেন্স অর্জন করেছে।
গোমাতলীর কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাজাহান এম গোল্ড সেন্টের উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটির অনুকূলে গত ৯ আগস্ট ২০২৬ তারিখে বিএসটিআই কক্সবাজার আঞ্চলিক কার্যালয় থেকে এ লাইসেন্স ইস্যু করা হয়।
লাইসেন্সের নম্বর COX-CM-0000000000321 এবং ট্র্যাকিং নম্বর CM-LI-20260809-0033।
লাইসেন্সে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটির উৎপাদিত আয়রনাইজড সল্টের মোড়কে বিএসটিআই কর্তৃক নির্ধারিত মেশিন রিডেবল কোড ব্যবহার করতে হবে। পাশাপাশি লাইসেন্সে আরোপিত সব শর্ত যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
লাইসেন্সটির মেয়াদ ৪ আগস্ট ২০২৬ থেকে ৩ আগস্ট ২০২৯ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বিএসটিআইয়ের নির্ধারিত শর্ত অনুযায়ী, উৎপাদিত বা বাজারজাতকৃত পণ্যের বিক্রয়মূল্যের ওপর প্রতি ১০০ টাকা ফ্যাক্টরি মূল্যের (মূল্য সংযোজন কর ব্যতীত) বিপরীতে ০.১০ শতাংশ হারে লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত বার্ষিক লাইসেন্স ফি অগ্রিম পরিশোধের পাশাপাশি উৎপাদনের ভিত্তিতে অতিরিক্ত ফি প্রযোজ্য হলে তা লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার আগেই পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।
লাইসেন্সটি বিএসটিআইয়ের পক্ষে স্বাক্ষর করেন মো. কামরুজ্জামান, উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয়রা জানান, গোমাতলীর কৃতী সন্তান ও ব্যবসায়ী শাহাজাহান এম গোল্ড সেন্টের প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের লাইসেন্স অর্জন স্থানীয় ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদিত আয়রনাইজড সল্ট পণ্যের মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণে আরও আস্থা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd