• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৬১ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বালুখালী বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকার আনজুমানপাড়া গ্রামের লালুর ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করে।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, অভিযান চলাকালে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তিনজন সন্দেহভাজন চোরাকারবারিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা তিনটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে থাকা নীল রঙের বায়ুরোধী ছয়টি প্যাকেট থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, পলায়নরত চোরাকারবারিদের গ্রেপ্তারে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd