• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

কক্সবাজারে সেলুন কর্মী কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

 

কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় সংঘর্ষে সেলুন কর্মী কিশোর সুকান্ত দে (১৫) হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলাল উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার নুর মোহাম্মদের ছেলে।
র‍্যাব জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সমিতিপাড়ার একটি সেলুনে কর্মরত কিশোর সুকান্ত দে দোকান থেকে বের হলে হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা দিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত সুকান্তকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর ২০২৪ কক্সবাজার সদর মডেল থানায় ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে গেলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি বেলাল উদ্দিন বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‍্যাবের দাবি, গ্রেফতারকৃত বেলাল উদ্দিন এলাকার চিহ্নিত দাঙ্গা-হাঙ্গামাকারী ও পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, মারামারি, গুরুতর জখম, বিস্ফোরক ও অগ্নিসংযোগ এবং যৌতুক আইনে মোট চারটি মামলা রয়েছে।
র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd