• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

ফুটপাত ও অবৈধ করাতকল উচ্ছেদসহ ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের ৯ দফা জরুরি ঘোষণা

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ১৬৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ঈদগাঁও উপজেলার ব্যবসায়ীদের জন্য ৯ দফা জরুরি নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনদুর্ভোগ কমানো এবং আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের ঘোষণায় বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— ঈদগাঁও স্টেশন ও ঈদগাঁও বাজারের ফুটপাত এবং সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা সব অস্থায়ী দোকান নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। মাছ, মাংস, সবজি, ফল ও মুদির দোকানে বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা প্রদর্শন করতে হবে। রাস্তা ও ফুটপাতের ওপর অবৈধভাবে রাখা সব ধরনের মালামাল দোকানের ভেতরে রেখে ব্যবসা পরিচালনা করতে হবে।

এছাড়া ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের লাইসেন্স সংশ্লিষ্ট ইউনিয়ন, উপজেলা ও জেলা কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করতে হবে। ঈদগাঁও বাজারে জনস্বার্থে মালবাহী বড় ট্রাকের লোড-আনলোড কার্যক্রম রাত ১০টা থেকে সকাল ৯টার মধ্যে সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অটোরিকশা, টমটম ও সিএনজির চলাচল একমুখী করা এবং নির্ধারিত পার্কিং পয়েন্ট নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে। মোটরসাইকেল চালকদের বৈধ লাইসেন্স এবং হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে। লবণবাহী ট্রাক ও লবণ মিলগুলোকে সরকারি সব শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি অবৈধ করাতকলের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে নির্দেশনাগুলো বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd